Pomegranate Peel Powder (100gm) Dalim Khosha Gura

0 /5.0 (0 reviews)
SKU T748533-
People are viewing right now
Pricing
৳167.20 /100gm
৳220.00
-24%

Minimum order qty 1

  • warranty check circle Cash on Delivery Available
পণ্য: ডালিম খোসা গুড়া
ওজন: ১০০ গ্রাম

তে উপস্থিত ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট মেটাবলিজম বাড়ায় ৷ শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে । কুসুম গরম জলের সঙ্গে খেলে তা ওজন কমাতে সাহায্য করে । বেদানার খোসার গুঁড়োও দাঁত ও মাড়ির সমস্যায় উপকারী । এটিতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে ৷ যা দাঁতের ক্ষয় এবং মাড়ির ফোলাভাব কমায় ।

বেদানা থেকে বীজ বের করে পর আমরা সাধারণত খোসা আবর্জনায় ফেলে দেয়। কিন্তু আপনি কি জানেন, শুধু বীজ নয়, এর খোসাও পুষ্টিগুণে ভরপুর ৷ আয়ুর্বেদ অনুসারে, বেদানার খোসা ওজন কমাতে ও স্বাস্থ্য-সৌন্দর্য্য বৃদ্ধিতে সাহায্য করে।

বেদানার খোসার উপকারিতা (নিজস্ব চিত্র)

হায়দরাবাদ: সাধারণত মানুষ মনে করে শুধুমাত্র বেদানা স্বাস্থ্যের জন্য উপকারী ৷ কিন্তু বেদানার উপকারিতা শুধুমাত্র এর দানার মধ্যে সীমাবদ্ধ নয় এর খোসাও উপকারী ৷ এছাড়াও বেদানার খোসা শুধু স্বাস্থ্যের জন্যই নয়, সৌন্দর্যের জন্যও খুবই উপকারী । এমনকি আয়ুর্বেদেও এর খোসা উপকারী বলে বিবেচিত হয় ।

বেদানার খোসায় পাওয়া যায় পুষ্টিগুণ ও বৈশিষ্ট্য: প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ, ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, পটাসিয়াম, পলিফেনল এবং অন্যান্য পুষ্টিকর উপাদান বেদানার খোসায় পাওয়া যায় । এছাড়াও বেদানার খোসায় অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পাওয়া যায় যা শরীরের ক্ষতিকারক ফ্রি র‌্যাডিক্যালগুলিকে ধ্বংস করে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে সাহায্য করে ৷ ঠান্ডা এবং অন্যান্য অনেক স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দেয় ।

বেদানার খোসার স্বাস্থ্য উপকারিতা (Health Benefits of Currant Peel):

মুম্বইয়ের আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ মনীষা কালে বলেন, "শুধুমাত্র বেদানার বীজ নয় এর খোসারও অনেক ঔষধি গুণ রয়েছে যা স্বাস্থ্য ও সৌন্দর্য সম্পর্কিত অনেক সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে । বেদানার খোসাকে এর পাউডার তৈরি করে অনেক উপায়ে ব্যবহার করা যেতে পারে ৷ যা ওজন কমাতে সাহায্য করে ৷ হার্ট ও পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ।"

আয়ুর্বেদ অনুসারে, বেদানার খোসার কিছু উপকারিতা নিম্নরূপ ।

হজমের সমস্যায় বেদানার খোসার ব্যবহার খুবই উপকারী । বেদানার খোসার গুঁড়ো বানিয়ে গরম জলের সঙ্গে খেলে পাচনতন্ত্র শক্তিশালী হয় এবং ডায়রিয়া, গ্যাস ও বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । এছাড়াও এটি অন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে ও পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে ।

বেদানায় খোসায় পাওয়া পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড হার্টকে সুস্থ রাখে । এটি রক্তচাপ নিয়ন্ত্রণে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ৷ যার ফলে হৃদরোগের ঝুঁকি কমায় । বেদানার খোসার গুঁড়ো হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে হার্ট শক্তিশালী হয় ৷

বেদানার খোসায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ৷ যা চর্মরোগ থেকে মুক্তি দেয় । বেদানার খোসার গুঁড়ো বানিয়ে তাতে গোলাপজল মিশিয়ে মুখে লাগালে ত্বকের উন্নতি ঘটে ৷ এর থেকে দাগ, ব্রণের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং বলিরেখাও কমে । এটি ত্বককে সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করে ৷

বেদানার খোসায় ভিটামিন সি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পাওয়া যায় ৷ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে । আয়ুর্বেদে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য তাদের ব্যবহার বাঞ্ছনীয় । যার ফলে মানুষ রোগ থেকে নিরাপদ থাকতে পারে ।

চুলের সমস্যার বেদানার খোসা ব্যবহার করা হয় । এর গুঁড়ো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগালে চুল মজবুত হয় ও চুল পড়া কমে । এটি খুশকি কমায় এবং চুলকে প্রাকৃতিক চকচকে যোগায় ।

বেদানার খোসার ব্যবহার ওজন কমাতেও উপকারী । এতে উপস্থিত ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট মেটাবলিজম বাড়ায় ৷ শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে । কুসুম গরম জলের সঙ্গে খেলে তা ওজন কমাতে সাহায্য করে ।

বেদানার খোসার গুঁড়োও দাঁত ও মাড়ির সমস্যায় উপকারী । এটিতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে ৷ যা দাঁতের ক্ষয় এবং মাড়ির ফোলাভাব কমায় । এর পাউডার দিয়ে নিয়মিত দাঁত ও মাড়ি ব্রাশ করলে দাঁতের সাদা ভাব বজায় থাকে এছাড়াও মাড়ি মজবুত হয় ।

কীভাবে ব্যবহার করা হয় ?

বেদানার খোসা শুকিয়ে পেষ্ট করে গুড়ো তৈরি করে নিন । এই পাউডার বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে । গরম জলের সঙ্গে বেদানার খোসার গুঁড়ো মিশিয়ে খেলে স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকার হয় ৷ এই পাউডারটি মুখের জন্য প্যাক বা মাস্ক, চুলের প্যাক এবং দাঁতের জন্য টুথপেস্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে । এছাড়াও তাজা বেদানার খোসা ভালো করে ধুয়ে জলে সেদ্ধ করে চা বানিয়ে খেলে অনেক ধরনের অভ্যন্তরীণ স্বাস্থ্য উপকার পাওয়া যায় ।

       

Reviews & Ratings

0.0

Total Review 0

No reviews found!

Product Queries (0)

Login Or Registerto submit your questions to seller

Other Questions

No queries have been asked to the seller yet

Frequently Bought Together

No frequently bought products found!
All categories
Flash Sale
Todays Deal